গানঃ বিনোদিনী রাই
Song: Binodini Rai
শিল্পীঃ সুমি মির্জা
কথাঃ সুমি মির্জা
সুরঃ সংগৃহীত
রাধে রাধে প্রেমো রাধে বিনোদিনী রাই
কৃষ্ণ প্রেমে মজে রাধে জল ভরিতে যায়।
কোমলো যৌবনও রাধের মেঠো পথের পানে
কৃষ্ণ তখন ছল করিয়া রাধের আচল টানে
আচলও ধরিয়া রাধে নদীর ঘাটে যায়
কালো কৃষ্ণ ছল করিয়া রাধেরে জ্বালায়
ওমনও ছল বুঝে রাধে ফিরে না তাকায়
জল আনিতে যায়গো রাধে জল আনিতে যায়।
কালো কালো করিসনে লো কৃষ্ণ ভানুর ঝি
বিধাতা করেছে কালো আমি করবো কি?
চুল কালো কাজল কালো, কালো চোখের মণি
তাহার অধিক কালো রাধে তোমার মাথার বেণী
আমি কানাই কালোই ভালো প্রেমের মন্ত্র জানি
সকল রাধে আমার পানে প্রেমে জলাঞ্জলি
এই কথা শুনে কৃষ্ণ বাঁশিটা বাজালো
কালসাপ হয়ে কালো বাঁশি রাধেকে দংশিলো
কোথায় আছো কৃষ্ণ তুমি ভালো করো আমায়
যাহা চেয়েছিলে তুমি দেবো আমি তোমায়
রাধের কথা শুনে কৃষ্ণ বিষ ঝাড়িতে এলো
সত্যে করে বলো রাধে বিষ কোথায় গেলো।
বিষ নাইকো রাধের গায়ে কৃষ্ণ যখন বলে
ছল করিয়া নদীর ঘাটে যায়গো রাধে চলে।
প্রেম তুমি করো কৃষ্ণ অন্যের সাথে করো
রাধের রুপ দেইখা কেনো জ্বলে পুড়ে মরো?
প্রেম আমি করবো রাধে প্রেমতো করিবো
তোমার মতো রুপের রানী কোথায় গেলে পাবো
লজ্জা নাই লজ্জা নাই কৃষ্ণ লজ্জা নাইরে তোর
গলাই কলসি বাইন্ধ্যা জলে ডুইবা মর।
কোথায় পাবো কলসি রাধে কোথায় পাবো দড়ি
তুমি হও গহীন যমুনা আমি ডুইবা মরি।
তুমি হও গহীন যমুনা আমি ডুইবা মরি।