নির্জন যমুনার কূলে


গানঃ নির্জন যমুনার কূলে
Song: Nirjon Jomunar Kule
শিল্পীঃ সুমি মির্জা
কথা ও সুরঃ দূরবীন শাহ

নির্জন যমুনার কূলে, বসিয়া কদম্ব তলে,
বাজায় বাঁশি বন্ধু শ্যাম রায়।     হায়
বাজায় বাঁশি বন্ধু শ্যাম রায়।
নির্জন যমুনার কূলে, বসিয়া কদম্ব তলে,
বাজায় বাঁশি বন্ধু শ্যাম রায়।     হায়
বাজায় বাঁশি বন্ধু শ্যাম রায়।।

বাঁশিতে কি মধু ভরা, আমারে করিল সারা,
আমি নারী ঘরে থাকা দায়।
বাঁশিতে কি মধু ভরা, আমারে করিল সারা,
আমি নারী ঘরে থাকা দায়।
কালার বাশিঁর হলো বাম, বলে শুধু রাধার নাম,
কালার বাশিঁর হলো বাম, বলে শুধু রাধার নাম,
কূলও বধুর কূলমান মজায়।
বাঁশির সুরে অঙ্গ জ্বলে, ঘরের জল বাইরে ফেলে,
মনে লয় যামু যমুনায়।          হায়
বাজায় বাঁশি বন্ধু শ্যাম রায়।।

শোন গো ললিতি সখি, বন্ধু ছাড়া কেমনে থাকি?
প্রাণও পাখি উড়ে যেতে চায়।
শোন গো ললিতি সখি, বন্ধু ছাড়া কেমনে থাকি?
প্রাণও পাখি উড়ে যেতে চায়।
আমি নারী কূলও বালা, কালার বাশি দিল জ্বালা,
আমি নারী কূলও বালা, কালার বাশি দিল জ্বালা,
অঙ্গ কালা বন্ধুরও চিন্তায়।
যদি আমার কেউ থাকো, বন্ধু এনে প্রাণটি রাখো,
মনও প্রাণ সপিবো তার পায়।   হায়
বাজায় বাঁশি বন্ধু শ্যাম রায়।।

ভূবন মোহন সুরে, ভাইটাল নদী উজান ধরে,
জ্বলে অনল আমার অন্তরায়।
ভূবন মোহন সুরে, ভাইটাল নদী উজান ধরে,
জ্বলে অনল আমার অন্তরায়।
মনে লয় সন্ন্যাসী হইয়া, দেখব তারে তালাশিয়া,
মনে লয় সন্ন্যাসী হইয়া, দেখব তারে তালাশিয়া,
কোন বনে যে বাঁশরি বাজায়।
নইলে কলস বেন্ধে গলে, ঝাঁপ দেব যমুনার জলে,
প্রাণ যে দেব বলে দূরবীন সায়। হায়
বাজায় বাঁশি বন্ধু শ্যাম রায়।

Post a Comment

Previous Post Next Post